৪ সেপ্টেম্বর ঢাকায় ২০তম টেক্সটেক

৩০ আগষ্ট, ২০১৯ ১৫:১৪  
আগামী ৪ সেপ্টেম্বর থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ‘২০তম টেক্সটেক বাংলাদেশ’ প্রদর্শনী। দিনব্যাপী এ প্রদর্শনীতে পোশাক শিল্পে ব্যবহৃত সর্বশেষ প্রযুক্তি ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার ছাড়াও আইওটি ভিত্তিক পোশাকের নকশা ও প্রদর্শনী তুলে ধরা হবে। প্রদর্শনীতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, জার্মানি, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান, জাপান, তুরস্ক, ইতালি, শ্রীলঙ্কাসহ মোট ২৫টি দেশের ১২৫০টি প্রতিষ্ঠান ১৫০০টি স্টলের মাধ্যমে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। এ প্রদর্শনীর সাথেই চলবে ‘১৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ এবং ‘৩৮তম ডাই-ক্যাম বাংলাদেশ এক্সপো’। সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অবধি প্রদর্শনী চলবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা সেমস গ্লোবাল।